ড্যাব নেতা ডা. বশির আহাম্মদের ওপর হামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বশির আহাম্মদ খানের ওপর

2026-02-21T21:16:11+00:00
2026-02-21T21:16:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ড্যাব নেতা ডা. বশির আহাম্মদের ওপর হামলা, আটক ১
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম 
চিকিৎসাধীন ড্যাব নেতা ডা. বশির আহাম্মদ। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, হামলায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্যাব নেতা ডা. বশির আহাম্মদ খান ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রায় তিন বছর আগে কালিপুর গ্রামের ইমরুল কায়েসের বোন শারমিন আক্তার অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবার ওই মৃত্যুর জন্য ভুল চিকিৎসাকে দায়ী করে আসছিল।

ডা. বশির আহাম্মদ খান শনিবার ঢাকায় যাওয়ার পথে কালিপুর বাজারে পৌঁছালে ইমরুল কায়েস চিকিৎসক বশির আহাম্মদ খানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তাকে লোহার বাটখারা দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত বশির আহাম্মদকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মতলব উত্তর থানায় আনা হয়েছে। 

অন্যদিকে, এমন ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। একজন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী ও চিকিৎসকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, কালিপুর বাজারে চিকিৎসক ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলার ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, ভুক্তভোগী বা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে।

এফআর


  বিষয়:   চাঁদপুর  ড্যাব  নেতা  ডা. বশির আহাম্মদ  হামলা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: