সেহরি খাওয়ার শেষ সময় কখন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

সেহরি খাওয়ার শেষ সময় কখন? মাঝেমধ্যে সেহরি খাওয়া শেষ হওয়ার আগেই আজান শুরু হয়ে যায়। তখন কি আজানের শেষ পর্যন্ত

2026-02-22T00:09:41+00:00
2026-02-22T00:09:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
সেহরি খাওয়ার শেষ সময় কখন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ এএম 
প্রতীকী ছবি
সেহরি খাওয়ার শেষ সময় কখন? মাঝেমধ্যে সেহরি খাওয়া শেষ হওয়ার আগেই আজান শুরু হয়ে যায়। তখন কি আজানের শেষ পর্যন্ত সেহরি খেতে পারব? অনেকে বলেন ফজরের আজান পর্যন্ত খাওয়া যায়। আবার অনেকে বলেন আজানের আগেই খাওয়া শেষ করতে হয়। কোন বক্তব্যটি ঠিক? 
শিহাবুল ইসলাম ঢাকা 


উত্তর : পবিত্র রমজান বা অন্য কোনো সময়ে রোজা রাখতে সেহরি করা সুন্নত। সেহরির শেষ সময়ের ক্ষেত্রে আজান হচ্ছে কি হচ্ছে না এটা সেহরির সময় নির্ধারক মানদণ্ড নয়। আমাদের ক্যালেন্ডার বা সময়সূচি দেখতে হবে। আপনি যে এলাকায় থাকেন সেখানকার ইসলামিক সেন্টারগুলোতে সেহরি-ইফতারের যে ক্যালেন্ডার দেওয়া হয়, সেখানে দেখুন সেহরির শেষ সময় কখন। সে অনুযায়ী আপনি খেতে পারবেন। 

ভুলে যদি কেউ সেহরির সময়ের দশ মিনিট আগেও আজান দিয়ে দেয় তবু আপনি খেতে পারবেন। সাধারণত আজান দেওয়া হয় সেহরির সময় শেষ হওয়ার কয়েক মিনিট পর। তাই আজান হওয়ার আগেই ক্যালেন্ডারের সময় অনুযায়ী আপনার খাবার শেষ করুন। (রদ্দুল মুহতার : ২/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৯৪)


সময়ের আলো/এনএ 


  বিষয়:   সেহরি  খাওয়ার শেষ সময় 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: