চাপ নিয়েই মাঠে নামছে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

খেলা

‘দুই’ সংখ্যাটি যেন এখন আর্সেনাল সমর্থকদের জন্য এক আতঙ্কের নাম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা এবং রেলিগেশনের শঙ্কায় থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের

2026-02-22T03:53:50+00:00
2026-02-22T03:53:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
চাপ নিয়েই মাঠে নামছে আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৩ এএম 
সংগৃহীত ছবি
‘দুই’ সংখ্যাটি যেন এখন আর্সেনাল সমর্থকদের জন্য এক আতঙ্কের নাম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা এবং রেলিগেশনের শঙ্কায় থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে দুই পয়েন্ট হারিয়েছে গানাররা। আর এই হোঁচটেই সমর্থকদের মনে জেঁকে বসেছে সেই পুরোনো ‘রানার্সআপ’ হওয়ার দুঃস্বপ্ন। এমন পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। 

মোলিনিউ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনের বিপক্ষে (২-২) ড্র করা ম্যাচটিতে আর্সেনাল যা খেলেছে, তাতে এক পয়েন্ট পাওয়াকেও ভাগ্য বলতে হবে। মিকেল আর্তেতার শিষ্যরা অকারণে বারবার বলের দখল হারিয়েছে এবং সময়ক্ষেপণ করতে গিয়ে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। লিগ টেবিলের শীর্ষে থাকলেও এখন ম্যানচেস্টার সিটির নিশ্বাস তাদের ঘাড়ে। এপ্রিলে ইতিহাদে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিটিজেনরা যদি তাদের হাতে থাকা ম্যাচটিতে জয় পায়, তবে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে। 

ঘরের মাঠের বাইরে পয়েন্ট হারানোটা এখন আর্সেনালের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিপক্ষের মাঠে খেলা শেষ ৯টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ৩টিতে। তবে লিগ টেবিলের এই নড়বড়ে অবস্থার মাঝেও আর্সেনালের বড় অনুপ্রেরণা ‘উত্তর লন্ডন ডার্বি’। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গত সাত ম্যাচে তারা অপরাজিত, যার মধ্যে স্পার্সদের মাঠে টানা তিন জয় রয়েছে। গত নভেম্বরে ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল জয়টিও গানারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। 

রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ এবং ম্যাক্স ডাউম্যান। বিশেষ করে ওডেগার্ড ও হাভার্টজের ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে বুকায়ো সাকা এবং লেয়ান্দ্রো ট্রোসার্ড কিছুটা চোট পেলেও ডার্বিতে তাদের খেলা নিয়ে কোনো সংশয় নেই। 

বুধবার নাম্বার টেন পজিশনে সাকা দুর্দান্ত খেললেও ওডেগার্ড ফেরায় তিনি আবার ডান উইংয়ে ফিরতে পারেন। সে ক্ষেত্রে গত ম্যাচে নিষ্প্রভ থাকা ননি মাদুয়েকেকে বেঞ্চে বসতে হতে পারে। শিরোপার রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আর্তেতার দলের সামনে। 


প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থেকে আর্সেনাল নিজেদের পথ নিজেরাই কঠিন করে তুলছে ঠিকই, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য লিগ শিরোপা ধরে রাখাটা এখন ‘অনেক দূরের বাতিঘর’ বলে মনে হচ্ছে। প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। আর্নে সøটের অধীনে পুনরুজ্জীবিত অলরেডদের সামনে এখনও দুটি শিরোপার পথ খোলা রয়েছে। 

এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে কার্টিস জোন্স, ডমিনিক সোবোসলাই এবং মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। পঞ্চম রাউন্ডে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বও তাদের ভাবনায় রয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে লিভারপুল, যা স্লটের দলের জন্য বড় স্বস্তির। তবে প্রিমিয়ার লিগের চিত্রটা খুব একটা সুখকর নয়, শেষ ৬ লিগ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ২টিতে। 

নিউক্যাসেল ইউনাইটেড এবং সান্ডারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকা লিভারপুল এখনও চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ধরাছোঁয়ার মধ্যেই আছে। সান্ডারল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে চলতি মৌসুমে স্টেডিয়াম অফ লাইটে প্রথম দল হিসেবে জয় ছিনিয়ে নিয়েছে অলরেডরা। তবে উদ্বেগের বিষয় হলো, গত সেপ্টেম্বরের পর থেকে লিগের বাইরে লিভারপুল টানা দুটি অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখেনি। 

দলের ইনজুরি সমস্যা নিয়ে নতুন দুশ্চিন্তায় আছেন আর্নে স্লট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন যে, হ্যামস্ট্রিং চোটের কারণে জেরেমো ফ্রিম্পং মাঠের বাইরে থাকছেন। তবে ২৮ ফেব্রুয়ারি ওয়েস্টহ্যামের বিপক্ষে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া, ইনজুরির তালিকায় আছেন ওয়াতারু এনডো, জিওভানি লিওনি, কনর ব্র্যাডলি এবং আলেকজান্ডার ইসাক। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মাঠে নামছে  আর্সেনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: