ফের দাম বেড়েছে স্বর্ণ-রুপার, ভরি কত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।সিদ্ধান্ত অনুযায়ী,

2026-02-22T09:37:13+00:00
2026-02-22T09:39:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ফের দাম বেড়েছে স্বর্ণ-রুপার, ভরি কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ এএম  আপডেট: ২২.০২.২০২৬ ৯:৩৯ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর রয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


এর আগে, ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৩১ দফা স্বর্ণের দাম সমন্বয় হয়েছে—এর মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। 


/ইউএমএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: