ফেসবুকে হিজাব পরে ধর্মীয় বার্তা, সমালোচনার মুখে পিয়া জান্নাতুল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ধর্মীয় অনুশাসন ও নিজের বিশ্বাস

2026-02-22T10:20:46+00:00
2026-02-22T10:44:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফেসবুকে হিজাব পরে ধর্মীয় বার্তা, সমালোচনার মুখে পিয়া জান্নাতুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ২২.০২.২০২৬ ১০:৪৪ এএম
অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। সংগৃহীত ছবি
অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি বোরকা পরা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ধর্মীয় অনুশাসন ও নিজের বিশ্বাস নিয়ে কথা বলেছেন। এরপর থেকেই তিনি নেটিজেনদের নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন। 

পোস্টে তিনি জানান, তার পরিচয় একাধিক—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি পেশায় আইনজীবীও। আধুনিক দৃষ্টিভঙ্গি ও স্বাধীন মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন।

তিনি লেখেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতির বিষয় নয়, এটি দায়িত্ব এবং নিয়মিত চর্চা। তবে তার এই পোস্টের মন্তব্য ঘরে সমালোচনাও দেখা যায়। একজন ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে প্রশ্ন তোলেন।


এ প্রসঙ্গে পিয়া বলেন, কারও কাজ সবার ভালো নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। কারও পছন্দ হলে সম্মান জানাতে পারেন, না হলে এড়িয়ে যেতে পারেন। তবে সবার বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।  

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন।


/ইউএমএইচ


  বিষয়:   পিয়া জান্নাতুল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: