চাঁদা বন্ধ করতে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন এলাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি অটোরিকশাচালকরা।রোববার (২২ ফেব্রুয়ারি)

2026-02-22T12:34:41+00:00
2026-02-22T13:03:01+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদা বন্ধ করতে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের
ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ১:০৩ পিএম
সিএনজি অটোরিকশাচালকে সড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন এলাকায় চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি অটোরিকশাচালকরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। 

আন্দোলনকারীরা বলেন, আগে চাঁদা হিসেবে ২০ টাকা দিতে হতো। কয়েকদিন ধরে তা ১০০ টাকা করা হয়েছে। এই অবৈধ চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে। এ সময় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  

জানতে চাইলেক কয়েকজন সিএনজি চালক বলেন, আমরা প্রতিনিয়ত সড়কে হয়রানির শিকার হই। আগে ২০ টাকা চাঁদা নিত। এখন তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এই চাঁদা না দিলে গাড়ি চলতে দেয় না। আমরা গরিব মানুষ ভাড়া মারতে পারলে পেটে ভাত যাবে। চাঁদা বন্ধ না করা পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়বো না।


এ সময় ঘটনাস্থলে উপস্থিত ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আমরা সড়কে কোনো চাঁদা ‍উঠাতে দেব না। যে তুলবে বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রধানমন্ত্রীর নির্দেশ- সড়কে কোন চাঁদা তুলা যাবেনা। 

ওসির আশ্বাসে সিএনজি চালকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

সময়ের আলো/আআ

  বিষয়:   চাঁদা  বন্ধ  সড়ক  অবরোধ  সিএনজি  চালক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: