যাত্রাবাড়ীতে লেগুনা-বাস সংঘর্ষ, নিহত ২

যাত্রাবাড়ী

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনা-বাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত একজন আহত হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে

2026-02-22T13:40:03+00:00
2026-02-22T13:40:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যাত্রাবাড়ীতে লেগুনা-বাস সংঘর্ষ, নিহত ২
যাত্রাবাড়ী
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম 
যাত্রাবাড়ী এলাকায় লেগুনা-বাসের সংঘর্ষ। প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনা-বাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত একজন আহত হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীর হাজারীবাগের গুন্ডিগড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫৫ বছর। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগ গুন্ডিগড় এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি। একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুরশাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে সজরে ধাক্কা দেয়। 


এ ঘটনায় বাহাদুরশাহ পরিবহন জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


/ইউএমএইচ 



  বিষয়:   যাত্রাবাড়ী  লেগুনা-বাস  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: