সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দ

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের

2026-02-22T16:24:35+00:00
2026-02-22T16:24:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম 
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেন। সংগৃহীত ছবি
দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 


দুদকের আবেদনে বলা হয়, ডা. মির্জা নাহিদা হোসেন ও মো. আব্দুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখেন। একইসঙ্গে ২৬ কোটি ৫৬ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আসামি নাহিদা হোসেনের আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাবেক মন্ত্রী  আব্দুর রহমান  স্ত্রী  আয়কর নথি জব্দ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: