ইজিবাইক চাপায় সবজি ব্যবসায়ীর মৃত্যু

দোহার -নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ফারুক বেপারী (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার

2026-02-22T16:39:12+00:00
2026-02-22T16:39:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইজিবাইক চাপায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
দোহার -নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ফারুক বেপারী (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার নবাবগঞ্জ-শোল্লা সড়কের যন্ত্রাইল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক দোহার উপজেলার পালামগঞ্জ এলাকার আহম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, ফারুক নবাবগঞ্জের চন্দ্রখোলার পাইকারি বাজার থেকে সবজি বিক্রি কিনে পালামগঞ্জ বাজারে বিক্রি করত। প্রতিদিনের মতো রোববার সবজি কিনতে ইজিবাইকে করে চন্দ্রখোলা বাজারে যাচ্ছিল। যন্ত্রাইল এলাকায় এলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টো রাস্তার পাশে পড়ে যায়। 


এ সময় ফারুক ইজিবাইকে নিচে চাপা পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইক চালক ও গাড়ি আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার আলম আজাদ বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইজিবাইক  চাপা  সবজি  ব্যবসায়ী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: