ফুল নয়, এখন কাজে মনোযোগী হতে হবে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ

2026-02-22T16:46:30+00:00
2026-02-22T16:46:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফুল নয়, এখন কাজে মনোযোগী হতে হবে : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম 
দায়িত্ব গ্রহণের পর পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার অফিস করতে এসে তিনি এসব কথা বলেন। এদিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রীকে স্বাগত জানাতে আসেন পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তারা। 

এদিন মন্ত্রণালয়ে যোগ দিয়ে নিজের কর্মপদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের আমীর খসরু বলেন, ‘আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। আজ সবেমাত্র মন্ত্রণালয়ে এলাম, সবকিছু আগে রিভিউ করি, তারপর কথা বলব। আমরা কাজে বিশ্বাসী।’ 


তিনি বলেন, ‘আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দেব।’ 

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, ‘অন-টাইমে আপনারা সবকিছু জানতে পারবেন। আমি প্রেস ফ্রেন্ডলি, এটা আপনারা সবাই জানেন। তবে, আমি সবকিছু আগে পর্যালোচনা করতে পছন্দ করি।’ 

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু জানান, কোন দফতরে কাজের চাপ কেমন, তা আগে খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে, সবকিছুই সময়মতো জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।’ 

পরিকল্পনামন্ত্রীর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা জানাতে ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফুল  কাজে মনোযোগী  পরিকল্পনামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: