দিনে-দুপুরে শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ, ছবি ভাইরাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনে-দুপুরে শহিদ মিনারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে ফুল দেওয়ার কয়েকটি ছবি

2026-02-22T16:54:27+00:00
2026-02-22T16:54:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দিনে-দুপুরে শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ, ছবি ভাইরাল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম 
দিনে-দুপুরে শহিদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ, ছবি ভাইরাল। ছবি : সংগৃহীত
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনে-দুপুরে শহিদ মিনারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে ফুল দেওয়ার কয়েকটি ছবি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এনিয়ে স্থানীয় বিএনপি জামায়াত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হলেও বিষয়টি অবহিত নয় বলে দায় সারছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই ঘটনার কয়েকটি স্থিরচিত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ফেসবুক পেইজে শেয়ার করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের অমর স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলা শাখার শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।


খোঁজ নিয়ে জানা যায়, ছবিগুলো আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় শহিদ মিনার থেকে ধারণ করা হয়েছে। এর নেতৃত্বে ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা এ কে খান। এ সময় রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা মো. জাহেদ, মো. রিয়াদ আব্দুল করিম, মো . শহিদ, ইয়াসিন, মো. কাশেম।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী জানান, বিষয়টি শুনেছি তবে তাদের কোন ব্যানার ছিল না। বিষয়টি তদন্ত করে দেখছি।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  আনোয়ারা  শহিদ মিনার  নিষিদ্ধ  যুবলীগ  ছাত্রলীগ  ছবি ভাইরাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: