আগের কর্মস্থলে ফিরেছেন ড. ইউনূস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে অবশেষে আগের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরনো

2026-02-22T16:57:43+00:00
2026-02-22T17:22:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আগের কর্মস্থলে ফিরেছেন ড. ইউনূস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৫:২২ পিএম
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে অবশেষে আগের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। 


পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বলে জানান তারা। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। অবশ্য এখনো তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসে বা আগামী মাসে নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যেতে পারেন। 


/ইউএমএইচ


  বিষয়:   ড. ইউনূস  যমুনা ভবন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: