জাতীয় পরিচয়পত্র নিয়ে ইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নাগরিকদের বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

2026-02-22T17:44:59+00:00
2026-02-22T20:26:20+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
জাতীয় পরিচয়পত্র নিয়ে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৮:২৬ পিএম
প্রতীকী ছবি
দেশের নাগরিকদের বয়স ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

পরিপত্রে জানানো হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে অথবা হবে, তাদের নিবন্ধন (Registration) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে। এর ফলে এখন থেকে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে ১৬ বছর বয়সিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।


নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। 

প্রসঙ্গত, আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। 

এফআর
  বিষয়:   জাতীয় পরিচয়পত্র  ইসি  নতুন নির্দেশনা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: