স্বেচ্ছাসেবক দল নেতার মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

বানারীপাড়া ( বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তিনি দলটির উপজেলার কমিটির

2026-02-22T18:18:14+00:00
2026-02-22T18:18:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্বেচ্ছাসেবক দল নেতার মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন
বানারীপাড়া ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তিনি দলটির উপজেলার কমিটির যুগ্ম আহ্বায়ক। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন আয়োজিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার মানুষকে হয়রানি করে আসছে। তার কর্মকাণ্ডে প্রতিবেশীসহ এলাকার নিরীহ মানুষ মামলার আসামি হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সৈয়দ ইউসুফ একের পর এক অপকর্ম করে যাচ্ছেন।


মানববন্ধনে অংশগ্রহণ করে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুও তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরে বিচার দাবি করেন। তিনি বলেন, তার জমির উপর দিয়ে কালভার্ট তৈরি করেছেন সৈয়দ ইউসুফ। ২১ ফেব্রুয়ারি সকালে কালভার্টের নির্মাণ কাজ শুরু করলে জমির ওয়ারিশগণ বাধা দেন। এ সময় ইউসুফ তার দলবল ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কালভার্ট নির্মাণকাজ বন্ধ হয়।

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। নির্বাচনের সময় আমাদের সাথে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্বেচ্ছাসেবক  দল  নেতা  মামলা  বাণিজ্য  প্রতিবাদ  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: