চট্টগ্রামের রাউজানে মাদরাসা পুকুরে ডুবে মো. রোহান (১০) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শিক্ষার্থীর স্বজনরা মাদরাসায় গেলে উত্তেজনা তৈরি হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রোহান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়া গ্রামের মো. ইসমাইলে ছেলে এবং কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী।
মাদরাসা পরিচালনা কমিটির রবিউল হোসেন সুমন বলেন, ছেলেটি পুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বলতে পারি সে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সময়ের আলো/আআ