বাজারে অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়া ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি)

2026-02-22T18:40:11+00:00
2026-02-22T18:40:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাজারে অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম 
অভিযানে বাধা দেওয়ার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন। সংগৃহীত ছবি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়া ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। 

সংগঠনটির জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, ক্যাবের সিনিয়র সহসভাপতি আল আমিন বাকলাই, জাহাঙ্গীর হোসেন, দীপু লাল দাস, লাভলী আক্তার, কবিতা হাওলাদার, মনিকা হালদার, রবীন্দ্রনাথ মল্লিক, কেএম জুয়েল ও আসিফ কাজীসহ অনেকে।

বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা উচিত সবার। সারা পৃথিবীতে এই মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হয়। সবাই নিয়ম মেনে ব্যবসা করে। সাম্প্রতিক সময়ে বাজার অভিযানে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অভিযান বন্ধ না করা হলে মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ব্যবসায়ীরা। এখনই যদি এদের লাগাম টানা না হয় বাজারে নৈরাজ্যের সৃষ্টি হবে।


প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, মেসার্স দেওয়ান ট্রেডার্স মাত্র ১০ দিনে ছোলার দাম কেজি প্রতি ৫ টাকা বাড়িয়েছে। বৈধ ক্রয়সংক্রান্ত কাগজ দেখাতে ব্যর্থ হয়েছে। এতে জরিমানা করা হলে ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো ও অন্যান্য ব্যবসায়ীরা হইচই সৃষ্টি করে।
সময়ের আলো/আআ


  বিষয়:   বাজার  অভিযান  বাধা  প্রতিবাদ  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: