তরমুজ ক্ষেতে যুবককে কোপাল সন্ত্রাসীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে তরমুজ ক্ষেতে কাজ করার সময় নুরুল ইসলাম খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।পরেস্থানীয়রা তাকে উদ্ধার

2026-02-22T19:12:07+00:00
2026-02-22T19:12:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তরমুজ ক্ষেতে যুবককে কোপাল সন্ত্রাসীরা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম 
নুরুল ইসলাম খোকনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে তরমুজ ক্ষেতে কাজ করার সময় নুরুল ইসলাম খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খোকনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল ইসলাম খোকন ওই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে। 

ভুক্তভোগী নুরুল ইসলাম খোকন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তরমুজ ক্ষেত দেখতে গেলে অস্ত্রধারী একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিলেন তৌকির আহমেদ, সাইফুল, জাফর আলম, সমশু, নুরুল আলম ও নুরু। তারা দেশীয় তৈরি অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় গুলিও চালানো হলেও গুলি তার শরীরে লাগেনি। 

তিনি আরও বলেন, ২০২২ সালে তার ভাই ভুট্টোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই হত্যা মামলার তিনি বাদী। খোকন অভিযোগ করেন, তৌকির আহমেদ ওই মামলার আসামি হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি সরকারের কাছে সঠিক বিচার চেয়েছেন।


অভিযোগ অস্বীকার করে তৌকির আহমেদ বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমার নাম জড়ানো হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। স্থানীয় রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদ জানান, বাম পায়ে গুরুতর আঘাত পাওয়ায় খোকনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নাজিরপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   তরমুজ  ক্ষেত  যুবক  সন্ত্রাসী  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: