পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ফোনালাপ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন।
এই সময়ে উভয়েই বিভিন্ন ক্ষেত্র এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা সম্প্রসারণ করতে, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হন।
এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাস। ঢাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাস জানিয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন।
দূতাবাস জানায়, উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্র এবং বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা সম্প্রসারণ করতে, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছেন।
সময়ের আলো/এনএ