ভারতে বিয়ের দিনে দুই বোনের ‘আত্মহত্যা’

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজস্থান রাজ্যের এক গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোন আত্মহত্যা করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যোধপুর জেলার মানানি গ্রামের দুই

2026-02-22T21:40:53+00:00
2026-02-22T21:40:53+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে বিয়ের দিনে দুই বোনের ‘আত্মহত্যা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম 
রাজস্থান রাজ্যের যোধপুর জেলার মানানি গ্রামের দুই বোন শোভা (২৫) ও বিমলার (২৩)। সংগৃহীত ছবি
ভারতের রাজস্থান রাজ্যের এক গ্রামে নিজেদের বিয়ের দিন দুই বোন আত্মহত্যা করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যোধপুর জেলার মানানি গ্রামের দুই বোন শোভা (২৫) ও বিমলার (২৩) বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল গতকাল শনিবার, কিন্তু তার আগে রাতেই একইসঙ্গে দুই বোনের মৃত্যু হয়। এতে দুই কন্যার বিয়ের উৎসবে মজে থাকা পরিবারটিতে গভীর বিষাদের ছায়া নেমে এসেছে। কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দুই নারীই বিষাক্ত পদার্থ খেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। 

গত শুক্রবার রাতেও পুরোদমে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু ওই রাতেই ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

Advertisement

যোধপুরের এডিসিপি (পশ্চিম) রোশন মীনা জানান, শুক্রবার অনেক রাত পর্যন্ত ওই বাড়িতে বিয়ের উৎসব চলে আর মধ্যরাতের দিকে দুই বোন ঘুমাতে যান। তিনি বলেন, ভোর প্রায় ৪টার দিকে দুই বোনের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পরিবারের সদস্যরা তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর তাদের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। কিন্তু খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে হাজির হয়। তারা শেষকৃতের প্রস্তুতি বন্ধ করে দিয়ে মরদেহ দুটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি আবার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে, ওই দুই বোন সম্ভবত বিষাক্ত কিছু খেয়েছিলেন অথবা পান করেছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ পর্যন্ত ঘটনাস্থলে আত্মহত্যার কোনো নোট পাওয়া যায়নি।

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ভারত  বিয়ের দিন  দুই বোন  আত্মহত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: