মার্চের প্রথম রাতে মেক্সিকো সিটি মাতাবেন শাকিরা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও ফিরছেন মেক্সিকোর হৃদয়ে। আগামী ১ মার্চ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো চত্বরে তিনি উপহার দেবেন

2026-02-22T22:42:01+00:00
2026-02-22T22:42:01+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্চের প্রথম রাতে মেক্সিকো সিটি মাতাবেন শাকিরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সংগৃহীত ছবি
কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও ফিরছেন মেক্সিকোর হৃদয়ে। আগামী ১ মার্চ রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো চত্বরে তিনি উপহার দেবেন একটি বিনামূল্যের কনসার্ট, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। 

২০০৭ সালে জোকালোতে গাওয়া স্মরণীয় কনসার্টের কথা স্মরণ করিয়ে সামাজিকমাধ্যমে শাকিরা বলেন, ‘সুন্দর মেক্সিকো! আবারও সেই মুহূর্ত ফিরে আসছে।’ 

Advertisement
শহর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ঘোষণায় জানানো হয়, এটি হবে সবার জন্য উন্মুক্ত আয়োজন। বিশাল এই চত্বর প্রায় আটটি ফুটবল মাঠের সমান, যেখানে অতীতেও বড় শিল্পীদের ফ্রি কনসার্ট হয়েছে। 


মেক্সিকোর সংগীতপ্রেমীদের উদ্দেশে শাকিরার বার্তা পরিষ্কার। তা হলো, ‘তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ, তার কিছুটা ফিরিয়ে দিতে চাই।’ ১ মার্চের সেই রাত তাই শুধু একটি কনসার্ট নয়, বরং শিল্পী ও ভক্তদের মিলনের এক স্মরণীয় উৎসব হতে চলেছে। 

শাকিরার সর্বশেষ অ্যালবাম বিলবোর্ডের লাতিন অ্যালবাম চার্টে এক নম্বরে ওঠে এবং তাকে এনে দেয় গ্র্যামি পুরস্কার। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় আট কোটি। 

সম্প্রতি শাকিরার ‘উইমেন নো লঙ্গার ক্রাই’ বিশ্বভ্রমণ মেক্সিকো সিটিতে রীতিমতো রেকর্ড গড়েছে। টানা ১২টির বেশি শো হাউসফুল হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রতিদিন প্রায় ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন, মোট বিক্রি হয়েছে প্রায় ৭ লাখ ৮০ হাজার টিকেট। ফেব্রুয়ারির শেষ দিকে আবারও এই স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি, তার কয়েক দিন পরই জোকালোতে ফ্রি শো। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   মার্চ  মেক্সিকো সিটি  শাকিরা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: