ভারতকে সবচেয়ে বড় হার উপহার দিয়ে সুপার এইট শুরু দ. আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

খেলা

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৭৬ রানে।টি–টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে

2026-02-22T23:48:19+00:00
2026-02-22T23:48:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ভারতকে সবচেয়ে বড় হার উপহার দিয়ে সুপার এইট শুরু দ. আফ্রিকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান তাড়া করতে নেমে ভারত ১১১ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৭৬ রানে। টি–টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় হার এটি। এত দিন বড় হার ছিল ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবদের ইনিংস।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এইডেন মারক্রামের করা বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ তুলে দেন অন-ফর্ম ব্যাটার ইষাণ কিষাণ। 

পরের ওভারের প্রথম বলেই তিলক ভার্মাকে সাজঘরের পথ ধরান মার্কো ইয়ানসেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফেরেন অভিষেক শর্মাও। ইষাণ শূন্য, তিলক ১ ও অভিষেক ১৫ রানে আউট হন।


ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দেখে-শুনে খেলার চেষ্টা চালান দলনেতা সূর্যকুমার যাদব। কিন্তু অধিনায়কের রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলা সুবিধা করতে পারেনি। দুজনকেই সাজঘরের পথ ধরান প্রোটিয়া বোলিং অলরাউন্ডার কোরবিন বোচ।  
 
ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা চালান শিবাম দুবে ও হার্দিক পান্ডিয়া। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কেশব মহারাজের বলে আউট হন পান্ডিয়া। ৩৭ বলে ৪২ রান করেন দুবে। এছাড়া আর্শদিপ ১ রান করেন। আর রানের দেখা পাননি বরুণ চক্রবর্তী, রিংকু সিং ও জাস্প্রিত বুমরাহ।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  দ. আফ্রিকা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: