আমেরিকায় একসঙ্গে কাজী মারুফ-জায়েদ খান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অভিনেতা একসময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে

2026-02-23T03:47:25+00:00
2026-02-23T03:47:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আমেরিকায় একসঙ্গে কাজী মারুফ-জায়েদ খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ এএম 
সংগৃহীত ছবি
‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অভিনেতা একসময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন। 

অন্যদিকে চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় বেশ আলোচনায় এসেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টকশো : ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এতে নতুন নতুন পর্বে দেখা যায় একেকজন তারকাকে। 


এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ। শিগগির পর্বটি প্রচার হবে বলে জানিয়েছেন জায়েদ খান। প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। 

অভিনয়ের পাশাপাশি সেই ২০১৬ সাল থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

সময়ের আলো/এআর



  বিষয়:   আমেরিকা  কাজী মারুফ  জায়েদ খান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: