চাঁদার দাবিতে খননের মাটি পরিবহনে বাধার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নিলামে ক্রয়করা বেতনা নদী খননের মাটি পরিবহনে বাধার সৃষ্টি করে একটি মহল মোটা অংকের

2026-02-23T12:02:54+00:00
2026-02-23T12:02:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদার দাবিতে খননের মাটি পরিবহনে বাধার অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম 
সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নিলামে ক্রয়করা বেতনা নদী খননের মাটি পরিবহনে বাধার সৃষ্টি করে একটি মহল মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া এলাকার মো. সুজাউদ্দীন সরদারের ছেলে মো. সুমন রহমান এই অভিযোগ করেন।

সুমন রহমান লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর আওতাধীন পোল্ডার নং-১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অনুকূলে চলমান বেতনা নদী পুনঃখননের ফলে উত্তোলিত মাটি ও বালি বিক্রির জন্য ২০২৫ সালের ১১ ডিসেম্বর নিলাম আহ্বান করা হয়। আমরা ওই নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিজয়ী হওয়ায় গত ৭ জানুয়ারি ৪৫ ও ৪৬ নং স্মারকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা সরকারি কোষাগারে রাজস্ব দিয়ে সদর উপজেলা মাটি বিক্রয় ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত ২০ জানুয়ারি ৮৬, ৮৭, ৮৮ ও ৯০ নং স্মারকে নিলাম করা মাটি ও বালি অপসারণের জন্য কাজের আদেশ দেন। 

সুমন বলেন, কাজের আদেশ পাওয়ার পর আমরা বেতনা নদীর তীরে  রাখা নিলাম হওয়া মাটি ও বালি অপসারণের জন্য গেলে ধুলিহর গোবিন্দপুর গ্রামের মতি গাইনের ছেলে মো. জাকির (৪৬),  মো. মগবুল (৩৮) ও মো. ওলি (৪০), শামছুল গাজীর ছেলে মো. মইন, আব্দুল হাকিমের ছেলে আব্দুল হাই (৪৫), আনছার সরদারের ছেলে আব্দুল বারী (৫০), মাছখোলা গ্রামের কওছার আলীর ছেলে আজিজুল ইসলাম, ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জেজবির, আব্দুল হাকিমের ছেলে আলীম, মো. হোসেনের ছেলে মো. ওলি এবং রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসানসহ আরও অনেকে আমাদেরকে মাটি/বালি অপসারণে বাধাগ্রস্ত করে চাঁদা দাবি করতে থাকে। তখন আমরা চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি এমনকি জীবন নাশের হুমকি-ধামকি দেয়।


তিনি আরও বলেন, বিষয়টি ইউএনও, সদর থানা অফিসার ইনচার্জকে (ওসি) কয়েকবার জানিয়েও আমরা কোন প্রতিকার পাইনি। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি ইউএনও  বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তিনি ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এখন পর্যন্ত অভিযুক্তরা ক্ষ্যান্ত হয়নি। বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে আমরা মাটি ও বালি অপসারণের কাজটি করতে পারছি না।

এ ছাড়া  আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। যে কোন সময় তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি সাধান করতে পারে। চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেয়ে যাতে নির্বিঘ্নে কাজটি করতে পারেন সেজন্য সঠিক তদন্তপূর্বক দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এব্যপারে তিনি সংশ্লিষ্ট ঊর্দ্ধতন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ আজিজুর রহমান সেলিম, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, আলি হাসান খান হাবলু, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম বাবলু, আসলাম পারভেজ শাহিন, আলিমুজ্জামান আলিম।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: