চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকে বাসায় রান্নাঘরে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবার অবস্থা

2026-02-23T12:13:40+00:00
2026-02-23T12:13:40+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম 
চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকে বাসায় রান্নাঘরে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ভয়াবহ বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনেও তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চট্টগ্রামে মেডিকেল হাসপাতালের ( চমেক)  বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন,  আগুনে দগ্ধদের প্রায় সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তির পর দ্রুত তাদের চিকিৎসা শুরু হয়েছে। আহতদের সবাই শঙ্কামুক্ত নন। এর মধ্যে দুই নারী এবং এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া এক জনের ৮০ শতাংশ, এক জনের ৪৫ এবং বাকিদের শরীর ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পৌঁছার পরই আগুন নেভানোর কাজ শুরু করে। এইচ ব্লকের ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   চট্টগ্রাম  গ্যাস বিস্ফোরণ  দগ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: