সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিলেন মীর মুশফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সামরিক সমন্বয় কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পরিবর্তন এসেছে। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ

2026-02-23T12:54:26+00:00
2026-02-23T12:54:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিলেন মীর মুশফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম 
সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিলেন মীর মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশের সামরিক সমন্বয় কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পরিবর্তন এসেছে। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীতে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসও’র কাঁধে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আরও পড়ুন

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রতিরক্ষা নীতি সমন্বয়, আন্তঃবাহিনী কার্যক্রম তদারকি এবং কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নে পিএসও’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে।

এএডি/


  বিষয়:   সশস্ত্র বাহিনী  বিভাগ  দায়িত্ব  মীর মুশফিকুর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: