প্রকাশ্য দিবালোকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমত উল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে তুলে বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা

2026-02-23T13:16:41+00:00
2026-02-23T13:16:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্রকাশ্য দিবালোকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষরা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম 
মো. রহমত উল্লাহ শেখ। ছবি : সময়ের আলো
বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমত উল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে তুলে বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। 

গুরুতর অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এখানেও অবস্থার বেগতিক হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। 

আহত রহমত উল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।


রহমত উল্লাহর বাবা আব্দুল মতিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুল, ইসরাফিল, ইয়াসিন, ইব্রাহিমসহ কয়েকজন তার ছেলেকে ধরে নিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করেছে। দুই পায়ের একটি প্রায় বিচ্ছিন্ন এবং অন্যটি মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া তার চোখ উঠিয়ে ফেলার চেষ্টা করে ক্ষত-বিক্ষত করে দিয়েছে পাষণ্ডরা। মধ্য যুগীয়ভাবে এ নির্যাতনের পর এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান,  রহমত উল্লাহর দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপর পা ও প্রায় বিচ্ছিন্ন। এছাড়া চোখ, মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।  

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রহমতউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রকাশ্য দিবালোকে  যুবক  হাত-পা  প্রতিপক্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: