বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পুরস্কার পাচ্ছেন নয়জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্য নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা এবার চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
সময়ের আলো/কেএইচও