পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের

2026-02-23T17:32:35+00:00
2026-02-23T17:32:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ৫:৩২ পিএম
সংগৃহীত ছবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অমিত (২২) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই দল শিক্ষার্থীর মধ্যে পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লিপ্ত উভয় গ্রুপই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। 

আহত অমিতকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


এ বিষয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, এই সংঘর্ষটি সাধারণ শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এই ঘটনার সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   পাবনা  বিজ্ঞান  প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়  পাবিপ্রবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: