নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ ১৯ জন নিহত হয়েছে। পর্যটকদের বহনকারী বাসটি রাজধানী কাঠমাণ্ডুতে যাচ্ছিল।সোমবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেশটির

2026-02-23T19:36:49+00:00
2026-02-23T19:36:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ ১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ ১৯ জন নিহত হয়েছে।  পর্যটকদের বহনকারী বাসটি রাজধানী কাঠমাণ্ডুতে যাচ্ছিল। সোমবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেশটির মধ্যাঞ্চলীয় ধাদিং জেলার ত্রিশুলি নদীর তীরে ২০০ মিটার দূরে পড়ে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাসে চালকসহ ৪৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে মধ্যে ২৫ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করছে।


দেশটির পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করেছে। আহতদের মধ্যে একজন চীনা নাগরিক এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের সকলকে রাজধানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানিয়েছে। 

পুলিশের মুখপাত্র অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৭ জন মারা গেছেন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।

নেপালে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ। দুর্বল রাস্তা রক্ষণাবেক্ষণ এবং পাহাড়ি এলাকায় সরু পথের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাস দুর্ঘটনা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: