সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি)

2026-02-23T19:43:39+00:00
2026-02-23T19:43:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম 
সোমবার পররাষ্ট্র্র মন্ত্রণালয়ে বৈঠকের পর কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সংগৃহীত ছবি
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। 

এ প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।’ 


নতুন সরকারের সঙ্গে ইইউর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়াবলি, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কিভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করি, নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সংস্কার কার্যক্রম  বাস্তবায়নের আহ্বান  ইইউ রাষ্ট্রদূত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: