উপদেষ্টা মাহদী আমিনের পিএস ফারহান লাবীব জিসান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিসান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন

2026-02-23T20:15:23+00:00
2026-02-23T20:15:23+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
উপদেষ্টা মাহদী আমিনের পিএস ফারহান লাবীব জিসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং ফারহান লাবীব জিসান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিসান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

জিসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। 


জিসান ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতির দায়িত্বও পালন করছেন। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। 

বর্তমানে ঢাকা জেলার ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে ফারহান লাবীব জিসানের বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। 
এর আগে, তিনি ভালুকা উপজেলায় এসি (ল্যান্ড) হিসেবে দায়িত্ব পালন করেন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   উপদেষ্টা মাহদী আমিন  পিএস  ফারহান লাবীব জিসান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: