প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মডেলের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানি জনপ্রিয় মডেল ইকরা নাসির সিদ্দিকী। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে

2026-02-23T21:40:55+00:00
2026-02-23T21:40:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ মডেলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম 
পাকিস্তানি জনপ্রিয় মডেল ইকরা নাসির সিদ্দিকী। ছবি : সংগৃহীত
পাকিস্তানি জনপ্রিয় মডেল ইকরা নাসির সিদ্দিকী। সাম্প্রতিক সামাজিক মাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন। 

এ ঘটনায় তিনি বিচার দাবি করে পাশাপাশি থানায় মামলা করার বিষয়টিও নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়।

ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক পর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি সামাজিক মাধ্যমে শেয়ার করে ইকরা জানান, অনেক দিন ধরেই তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে আর নীরব না থেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।


সূরা ইব্রাহিম-এর একটি আয়াত উল্লেখ করে ইকরা বলেন, জালেমরা যা করে, আল্লাহ তা থেকে গাফেল নন। অত্যাচারকে তিনি শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় বলেও মন্তব্য করেন।

একই সঙ্গে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান। তবে পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টটির আর কোনো অস্তিত্ব নেই। এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেননি ইকরা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   স্বামী  নির্যাতন  অভিযোগ  মডেল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: