বকশীগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর, পরে সংঘর্ষে আহত ৫

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫

2026-02-23T22:04:20+00:00
2026-02-23T22:04:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা-ভাঙচুর, পরে সংঘর্ষে আহত ৫
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম 
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিফাতের পরিবার জানায়, শিফাত উল্লাহ শিফাতের শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের গত শুক্রবার ঝগড়া হয়। শিশুদের ওই ঝগড়া তাদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রোববার সন্ধ্যায় আবারও শিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।

এ নিয়ে সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া,  মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে শিফাতের বাড়িঘরে হামলা চালায় ও শিফাতের ৪টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম অপর পক্ষের মিলন মিয়াসহ ৫ জন আহত হয়।


হামলার সময় তার ঘর থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ও চালের বস্তা লুট হয়েছে বলে অভিযোগ করেন শিফাত।  

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   বকশীগঞ্জ  তুচ্ছ ঘটনা  হামলা  ভাঙচুর  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: