হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় দাড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে পায়েল গোপ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের নিজামপুর ইউনিয়নের রতনপুর পদ্মা ব্রিকফিল্ড এর সামনে এঘটনা ঘটে।
পায়েল রিচি ইউনিয়ন নারায়নপুর এলাকার বানু গোপের ছেলে। এ সময় গুরুতর আহত হয়েছেন পায়েলের খালাতো ভাই কিশোরগঞ্জের বিশাল গোপ।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, সোমবার বিকালে পায়েল ও বিশাল মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে রতনপুর পদ্মা ব্রিকফিল্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সজরে ধাক্কা লাগে। এ সময় দুজন সড়কে ছিটয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত বিশাল গোপকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করে জানান, পুলিশ মৃতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই