হাতিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।সোমবার (২৩

2026-02-24T08:48:03+00:00
2026-02-24T08:48:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হাতিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ এএম   (ভিজিট : ১০১)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি  ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এর নেতৃত্বে উপজেলার জাহাজমারা মেসার্স এম এফ এফ ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(২) ও ৮(৩) ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম বিল্লার মেসার্স এম এফ এফ ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম  ঠিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। 

সময়ের আলো/জোই 


  বিষয়:   হাতিয়া  ইটভাটা  ভ্রাম্যমাণ আদালত  অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: