নভেম্বর-ডিসেম্বরে দীর্ঘ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজে প্রোটিয়াদের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে টাইগাররা।
সফরের লাল বলের অধ্যায় শুরু হবে ১৫ নভেম্বর, ভেন্যু জোহানসবার্গ। প্রথম টেস্ট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়ানে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভেন্যুতে ১৮ বছর পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশের সফর সূচি১৫-১৯ নভেম্বরপ্রথম টেস্ট (জোহানসবার্গ)
২৩-২৭ নভেম্বরদ্বিতীয় টেস্ট (সেঞ্চুরিয়ন)
১ ডিসেম্বরপ্রথম ওয়ানডে (ইস্ট লন্ডন)
৪ ডিসেম্বরদ্বিতীয় ওয়ানডে (গবেরহা)
আরও পড়ুন
৭ ডিসেম্বরতৃতীয় ওয়ানডে (কেপটাউন)
১০ ডিসেম্বরপ্রথম টি-টোয়েন্টি (কিম্বার্লি)
১২ ডিসেম্বরদ্বিতীয় টি-টোয়েন্টি (বেননি)
১৩ ডিসেম্বরতৃতীয় টি-টোয়েন্টি (সেঞ্চুরিয়ন)
এএডি/