সেহরিতে দুধ-কলা দিয়ে ভাত খেতে পছন্দ করেন পরীমণি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা অভিনেত্রী পরীমণি মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক শোরুম উদ্বোধনে এসে নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট

2026-02-24T15:28:14+00:00
2026-02-24T15:28:14+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সেহরিতে দুধ-কলা দিয়ে ভাত খেতে পছন্দ করেন পরীমণি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম 
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা অভিনেত্রী পরীমণি মানেই যেন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক শোরুম উদ্বোধনে এসে নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট কিন্তু মিষ্টি কিছু মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। রমজানের এই পবিত্র মাসে প্রিয় খাবারের তালিকায় কী আছে -এমন প্রশ্নের জবাবে পরীমণি জানান, সেহরিতে তার সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ-কলা আর ভাত। এটি খেলেই যেন তার তৃপ্তি।

কথায় কথায় জানালেন ইফতারের অভ্যাসের কথা। ইফতারিতে খুব একটা ভাজাপোড়া পছন্দ করেন না তিনি; বরং শরবত আর খেজুরেই নিজের ইফতার সেরে ফেলেন। তবে অন্যদের জন্য ইফতার আয়োজন করতে দারুণ ভালোবাসেন এই অভিনেত্রী।
Advertisement
আরও পড়ুন

স্মৃতিচারণ করতে গিয়ে শোনালেন এক মজার গল্প। একবার শুটিংয়ের ব্যস্ততায় রোজা থাকার কথা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি। কাজের চাপে অবচেতন মনেই সবার সামনে ঢকঢক করে পানি খেয়ে ফেলেছিলেন! পরে মনে পড়তেই নিজের কাণ্ড দেখে নিজেই হেসেছিলেন। দুধের তৈরি যেকোনো খাবার, বিশেষ করে পায়েস যে তার অসম্ভব প্রিয় -সে কথাও মনে করিয়ে দিলেন তিনি।

পর্দার ব্যস্ততাও থেমে নেই; খুব শিগগিরই নীরবের বিপরীতে ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন পরীমণি। গ্ল্যামার আর হাসির আড়ালে এমন সাদামাটা এক পরীর গল্প ভক্তদের মন ছুঁয়ে গেছে।

এএডি/
  বিষয়:   সেহরি  দুধ  কলা  ভাত  পছন্দ  পরীমণি  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: