নামাজরত শিক্ষার্থীদের পাহারা দিলো সহপাঠীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ধর্মীয় সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রমজান মাসে মুসলিম সহপাঠীরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় ও ইফতার করতে পারে,

2026-02-24T16:59:09+00:00
2026-02-24T16:59:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নামাজরত শিক্ষার্থীদের পাহারা দিলো সহপাঠীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ধর্মীয় সম্প্রীতির অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রমজান মাসে মুসলিম সহপাঠীরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় ও ইফতার করতে পারে, সে জন্য মানবঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন হিন্দু শিক্ষার্থীরা। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। এর আগে অভিযোগ ওঠে, রমজানে এখানকার একটি মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি হয়েছে। আর এতেই সরব হন শিক্ষার্থীরা। 

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে একদিকে সালাত আদায় করছে মুসলিম ছাত্ররা। অন্যদিকে, তাদের নিরাপত্তা দিতে মানববন্ধন করে ঘিরে রাখে হিন্দু ছাত্ররা। 

এর আগে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স তালাবদ্ধ করে বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, মসজিদ ভবনটি বেশ বিপজ্জনক এবং যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থেই প্রবেশ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে সংরক্ষণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। 

এ বিষয়ে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও ছাত্রদের দাবি, রমজানের মাসে মুসলিম ছাত্রদের বিরুদ্ধে কার্যত একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সময়ের আলো/আআ


  বিষয়:   নামাজ  শিক্ষার্থী  পাহারা  সহপাঠী  হিন্দু  মুসলিম  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: