তুষারে স্তব্ধ যুক্তরাষ্ট্র, পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রচণ্ড শীতকালীন ঝড়ে কার্যত থমকে গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) আঘাত হানা শক্তিশালী এই ঝড়ে রেকর্ড

2026-02-24T10:56:26+00:00
2026-02-24T10:56:26+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
তুষারে স্তব্ধ যুক্তরাষ্ট্র, পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম 
তুষারে স্তব্ধ যুক্তরাষ্ট্র। ছবি : বিবিসি
প্রচণ্ড শীতকালীন ঝড়ে কার্যত থমকে গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) আঘাত হানা শক্তিশালী এই ঝড়ে রেকর্ড পরিমাণ তুষারপাতের পাশাপাশি ভেঙে পড়েছে বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী।

আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রোডে আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর নিউইয়র্ক বিখ্যাত সেন্ট্রাল পার্কে জমেছে ১৯ ইঞ্চির বেশি তুষার।

ঝড়ের তীব্রতায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভ্রমণ পরিস্থিতিকে ‘প্রায় অসম্ভব’ বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়কে পুরু বরফ জমে যাওয়ায় বহু জায়গায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ব উপকূলজুড়ে ৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস। শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে উত্তর ক্যারোলিনা থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায়। প্রভাব পড়েছে পূর্ব কানাডার কিছু অংশেও।
আরও পড়ুন

সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে এটিকে সাম্প্রতিক সময়ের ভয়াবহতম তুষারঝড় হিসেবে আখ্যা দিয়েছে স্থানীয় গণমাধ্যম। সেখানে এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই ধরনের নির্দেশনা জারি করেছেন ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত ১ থেকে ২ ফুট পর্যন্ত অতিরিক্ত তুষারপাত হতে পারে। ফলে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে বিলম্বের শঙ্কা রয়েছে।

চলতি শীতে এটাই সবচেয়ে বড় তুষার ঝড়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আবারও দেখাল- প্রাকৃতিক দুর্যোগের সামনে আধুনিক অবকাঠামো কতটা নাজুক হয়ে পড়তে পারে।

এএডি/


  বিষয়:   তুষার  যুক্তরাষ্ট্র  বাতিল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: