বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ

2026-11-11T23:08:48+00:00
2026-11-11T23:08:48+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম 
সংগৃহীত ছবি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনার পর বুধবার এ বিষয়ে সম্মত হয় দুই দেশ। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সংঘাত প্রশমনের বাস্তবসম্মত পদ্ধতি নিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, শান্তি প্রতিষ্ঠার পথে এটি একটি ভালো প্রথম পদক্ষেপ। বন্দিদের সবচেয়ে বড় মানবিক মুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে তা কীভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সংঘাত এড়াতে কী ধরনের সমঝোতা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী উত্তেজনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও অগ্রগতি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে রাশিয়ার আলোচক ভ্লাদিমির মেদিনস্কিও বড় পরিসরে বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতার কথা নিশ্চিত করেছেন। আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসাও করেন তিনি।


আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কুশনারের পাশাপাশি অংশ নেন স্টিভ উইটকফ। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আবুধাবির আলোচনায় উঠে আসা বিষয়গুলো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন তারা। পাশাপাশি সমঝোতার ক্ষেত্র আরও বিস্তৃত করার চেষ্টা করবেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি জানানো হবে।

কুশনার বলেন, ইউরোপীয় দেশগুলোকে আলোচনার কাঠামোয় যুক্ত করে একে বহুপক্ষীয় রূপ দেওয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তবে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া।

এ বিষয়ে রুশ আলোচক মেদিনস্কি বলেন, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। এমনকি আলোচনায় তাদের অবস্থান কী, সেটিও স্পষ্ট নয়। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রাশিয়া-ইউক্রেন  বন্দিবিনিময় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: