ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে গিয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি

2026-11-11T23:06:57+00:00
2026-11-11T23:06:57+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম 
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি
ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে গিয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার তৎপরতা জোরদার করেছে ইরান। গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।

ওই স্মারকলিপিতে কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে ইরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে। তবে স্কট বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকিগুলো কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এর আগে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে দেশটির কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র কিংবা বিদেশের অন্য কোনো ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত। এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টিতে ওয়াশিংটনের চলমান অভিযানের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন স্কট বেসেন্ট। 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইরান  হুমকি  সামরিক ঘাঁটি  মার্কিন অর্থমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: