ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, সহজ হচ্ছে ভ্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে

2026-11-12T06:37:15+00:00
2026-11-12T06:53:50+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, সহজ হচ্ছে ভ্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ এএম  আপডেট: ১২.১১.২০২৬ ৬:৫৩ এএম
প্রতীকী ছবি
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হচ্ছে। পাশাপাশি ভিসা আবেদনের ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ। ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া পুনর্বিন্যাসের কাজ শেষে নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ এবং যোগব্যায়াম, সংগীত ও ভাষা শিক্ষার সুযোগ থাকবে। ভিজিটর ভিসা দুই ধরনের হবে। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং ভি-২ ভিসার মেয়াদ যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ বা ১০ বছর পর্যন্ত হতে পারে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষভিত্তিক চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই সাধারণভাবে এক বছরের মেয়াদ ও একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য এস-১ ও এস-২ এবং ব্যবসায়ীদের জন্য বি-১ ও বি-২ ভিসা চালু হচ্ছে। উৎপাদন, বিনিয়োগ, প্রযুক্তিগত কাজ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও নতুন সুবিধা রাখা হয়েছে।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পান। নতুন কাঠামো কার্যকর করতে প্রযুক্তিগত প্রস্তুতি চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন ব্যবস্থায় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ এই ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভারত  ভিসা  ব্যবস্থা  পরিবর্তন  সহজ  ভ্রমণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: