সীতাকুণ্ডে ৯ লাখ টাকার অবৈধ জাল জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত বিশেষ ‘কম্বিং অপারেশনে’ ৯ লাখ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

2026-02-24T17:00:28+00:00
2026-02-24T17:00:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ৯ লাখ টাকার অবৈধ জাল জব্দ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম 
নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত বিশেষ ‘কম্বিং অপারেশনে’ ৯ লাখ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। 

গত তিনদিন ধরে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা, সোনাইছড়ি এবং ভাটিয়ারী ইউনিয়ন সংলগ্ন উপকূলীয় এলাকায় নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে সাগরে ধারাবাহিকভাবে বিশেষ কম্বিং অপারেশন চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে গত তিন দিনে ২২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মৎস্য সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সাগরে মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

যারা অবৈধ জাল ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  জীববৈচিত্র্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: