সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে ‘আজিমপুর’ বানানো হয়েছে : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর

2026-02-24T17:09:07+00:00
2026-02-24T17:09:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে দেশকে ‘আজিমপুর’ বানানো হয়েছে : গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৪২)
কথা বলছেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সময়ের আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে ‘আজিমপুর’ বানানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হাসপাতাল, থানা-ফাঁড়ি এমনকি কারাগারেও মাদক প্রবেশ করেছে। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করা উচিত নয়। তদবির গ্রহণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও অপরাধের দায় এড়াতে পারবেন না। জনপ্রতিনিধি হিসেবে এসব বিষয়ে নজর রাখা হবে এবং প্রয়োজনে জাতীয় সংসদে বিষয়গুলো উত্থাপন করা হবে বলেও জানান তিনি।


পরিবেশ দূষণ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চুনকুটিয়া খালের অস্তিত্ব আজ প্রায় বিলীন। এক সময় শুভাঢ্যা খালে সাঁতার কেটে গোসল করা গেলেও এখন সেখানে হাত দিলেই হাত পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। 

পরিবেশের ভয়াবহ অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া প্রমুখ।

এফআর


  বিষয়:   ঢাকা  কেরানীগঞ্জ  সিঙ্গাপুর  স্বপ্ন  দেশ  আজিমপুর  বানানো  গয়েশ্বর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: