সার্ককে গতিশীল করতে চায় নতুন সরকার : মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত সরকার সার্ককে গতিশীল করতে চায় বলে জানিয়েছেন সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের

2026-02-24T17:51:00+00:00
2026-02-24T17:55:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সার্ককে গতিশীল করতে চায় নতুন সরকার : মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৫:৫৫ পিএম
সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার। সংগৃহীত ছবি
বাংলাদেশের নবনির্বাচিত সরকার সার্ককে গতিশীল করতে চায় বলে জানিয়েছেন সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এসব কথা জানান তিনি। 

সার্কের মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার আসার আগে তাদের নির্বাচনি ইশতেহারেও সার্ক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’ 


মো. গোলাম সারওয়ার বলেন, ‘সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি। শুধু সামিট না, সব ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকারের সার্কের ব্যাপারে আগ্রহ রয়েছে।’ 

এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সার্ককে গতিশীল করতে  নতুন সরকার  সার্কের মহাসচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: