থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ফের গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।তারা অভিযোগ

2026-02-24T17:54:08+00:00
2026-02-24T17:54:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ফের গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম 
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি। ছবি : সংগৃহীত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তারা অভিযোগ করেছে, কম্বোডিয়া ডিসেম্বর মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

Advertisement
থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত প্রদেশ সিসাকেতে মঙ্গলবার সকালে থাই টহলদলের দিকে কম্বোডিয়ার বাহিনী একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে থাই বাহিনী পাল্টা গুলি চালায়।

সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় কোনো থাই সদস্য আহত হননি। সংঘর্ষের নিয়ম অনুসরণ করে থাই বাহিনী সতর্কবার্তা দেওয়ার পর আত্মরক্ষার্থে গুলির উৎস লক্ষ্য করে একটি এম৭৯ গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা নিক্ষেপ করে।

থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনতাই সুবারি বলেন, কম্বোডিয়ার এ পদক্ষেপ ডিসেম্বরের শেষ দিকে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ওই যুদ্ধবিরতি তিন সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটিয়েছিল।


বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কম্বোডিয়ার সেনা রোটেশনের সময় এ ঘটনা ঘটতে পারে। নতুন সদস্যরা নিয়ম ও কমান্ড নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুই দেশের সীমান্ত বিরোধের ইতিহাস দীর্ঘদিনের। ফরাসি ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার সীমান্তরেখা নিয়ে বিরোধ থেকেই এ সংকটের সূত্রপাত। গত বছর এ বিরোধ কয়েক দফা সংঘর্ষে রূপ নেয়। এতে সেনা ও বেসামরিকসহ কয়েক ডজন মানুষ নিহত হন এবং জুলাই ও ডিসেম্বরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   থাইল্যান্ড  কম্বোডিয়া  সীমান্ত  গোলাগুলি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: