ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া আহসান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সবসময়ই ফিটনেস আর পরিমিতিবোধের জন্য প্রশংসিত। তবে এবারের রমজানে তার ইফতার টেবিলে যুক্ত হয়েছে নতুন

2026-02-24T18:57:57+00:00
2026-02-24T18:58:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া আহসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৬:৫৮ পিএম
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সবসময়ই ফিটনেস আর পরিমিতিবোধের জন্য প্রশংসিত। তবে এবারের রমজানে তার ইফতার টেবিলে যুক্ত হয়েছে নতুন এক ভিন্নধর্মী আইটেম। যা ভক্তদের নজর কেড়েছে। সাধারণ ভাজাপোড়ার ভিড়ে এ অভিনেত্রী বেছে নিয়েছেন নিজের হাতে বানানো টক দই। যা তিনি চানাচুর মিশিয়ে খেয়েছেন।

সম্প্রতি জয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করার একটি ভিডিও প্রকাশ করেছেন। 

ভিডিওতে দেখা গেছে, বোনের বাসায় ইফতারের আমেজে মেতেছেন তিনি। স্বাস্থ্য সচেতন বোনের হাতের ইফতার মেনুতে ছিল নানা পদের ফল, ফ্রুট সালাদ, বিটরুট ও গাজরের পুষ্টিকর শরবত এবং সুস্বাদু হালিম। তবে সবকিছুর মাঝে অভিনেত্রীর দই খাওয়ার বিশেষ ধরণ আলাদা করে নজর কেড়েছে। 


ভিডিওর ক্যাপশনে তিনি তার দই তৈরির মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লেখেন, ‘আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করত এটা খাওয়ার নাকি দেওয়ালে লাগানোর? এবার কিন্তু সত্যিকারের দই! চুন থেকে দই—এই হচ্ছে আমার গ্লো আপ স্টোরি।’

ইফতারের এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ভক্তদের শুভকামনাও জানিয়েছেন জয়া। সেই সঙ্গে নিজের কথা, কাজ ও খাদ্যতালিকায় সংযম ধরে রাখার আহ্বান জানান এই তারকা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইফতারি  দই  চানাচুর  জয়া আহসান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: