নারী ফুটবলারদের চেষ্টার প্রশংসা করলেন কোচ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ায় অনুশীলনে ঋতুপর্ণারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। শিষ্যদের প্রতি কোচ পিটার বাটলার বলেছেন, মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি

2026-02-24T19:50:47+00:00
2026-02-24T20:18:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
নারী ফুটবলারদের চেষ্টার প্রশংসা করলেন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ায় অনুশীলনে ঋতুপর্ণারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। শিষ্যদের প্রতি কোচ পিটার বাটলার বলেছেন, মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি তাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি ধরতে পারছি না। তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিশ্রম করছে তা চমৎকার। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় হেড কোচ পিটার বাটলার এসব কথা বলেন। 

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণকারী ১১ দেশের র‍্যাংকিং ৭০ এর ঘরে। সেখানে বাংলাদেশই একমাত্র দল যাদের র‍্যাংকিং ১১২ নম্বরে। বাংলাদেশ দল গত চারদিন সিডনিতে অনুশীলন করছে। 

পিটার বাটলার বলেন, আমার মনে হয় এটা অনেকটা মানসিকতার সাথে সম্পর্কিত। তাদের মাথায় এটা ঢোকাতে হবে যে, আমরা বর্তমানে অন্যদের তুলনায় পিছিয়ে আছি এবং আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।

তবে কোচ পিটার বাটলারের চরিত্র বড়ই বিচিত্র। তিনি আজ ভূয়সী প্রশংসা করলেও মুহূর্তেই আবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সমালোচনা করলেও অবাক হওয়ার থাকবে না।


আগামীকাল বাংলাদেশ সিডনিতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ঐ ম্যাচটি কোচের কাছে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোচ বলেন, আগামীকাল দুই অর্ধে মেয়েদের সবাইকে দেখার সুযোগ পাবো। আমি কাজের চাপ এবং খেলার ধকল সবার মধ্যে ভাগ করে দেবো। আমি কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩, ৩-৫-২ নাকি ৪-৪-৩-৩ ফরমেশনে খেলবো, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমার মনে নির্দিষ্ট পরিকল্পনা আছে, তবে আমি পুরো বিষয়টি দুটি ৪৫ মিনিটের ভাগে দেখতে চাই।

মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করে পিটার বাটলার বলেন, অনুশীলনের জন্য এটি একটি ভালো পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানকার মাঠগুলো অসাধারণ, যদিও এটি সাধারণ মানুষের জন্য কিছুটা উন্মুক্ত। আগামীকালের ম্যাচটিকে আমি শুধু একটি প্রস্তুতির ম্যাচ হিসেবে দেখছি; এটি একটি সুন্দর পরিবেশে প্রস্তুতির ম্যাচ মাত্র।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: