প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা

2026-02-24T20:05:51+00:00
2026-02-24T20:40:45+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীকে সভাপতি করে একনেক গঠন, বিকল্প সভাপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৮:৪০ পিএম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকল্প চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।


অন্যদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন–স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্প ও আইনমন্ত্রী।

একইভাবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির সদস্য হিসেবে থাকছেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  সভাপতি  মির্জা ফখরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: