শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত সহসভাপতি (স্বতন্ত্র) প্রার্থী শামীম হোসেন এখন বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ

2026-02-24T20:21:11+00:00
2026-02-24T20:21:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম 
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন শামীম হোসেন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত সহসভাপতি (স্বতন্ত্র) প্রার্থী শামীম হোসেন এখন বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

তিনি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের লেকচারার পদে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে শামীম হোসেন লিখেছেন, ‘কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’

শামীম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 


তিনি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিযোগিতা করেছিলেন। 

তবে নির্বাচনে তিনি ৩,৮৮৪ ভোট পেয়ে পরাজিত হন। 

নির্বাচনের সময় তার অনন্য বক্তব্য ও প্রতিশ্রুতির কারণে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ঢাকা  বিশ্ববিদ্যালয়  কেন্দ্রীয়  ছাত্র  সংসদ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: